প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

বিদায় ও বরণ অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দুই ইউএনওকে সম্মাননা

বিদায় ও বরণ অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দুই ইউএনওকে সম্মাননা
দেশ টাইমস- , আইন-আদালত ডেস্ক

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমানকে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে বিদায়
সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর-২৬) বিকাল ৪টায় প্রেসক্লাবের কনফারেন্সরুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও তানিয়া আক্তার, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমান। তিনি বক্তব্যে বলেন কালিগঞ্জ উপজেলাবাসীর সার্বিক কল্যাণে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে চাই। দায়িত্ব পালনকালে স্থানীয় সকল সাংবাদিকবৃন্দের আন্তরিক সহযোগীতা কামনা করছি। এ উপজেলার সাংবাদিক সহ নেতৃস্থানীয়রা অনেক ভালো যেনে এবং শুনে আমি অনুপ্রাণিত হয়েই এখানে এসেছি। আমি চাই সরকারের সকল কার্যাদির পাশাপাশি উপজেলার তৃনমূলে জনসাধারণের সুবিধা অসুবিধা নিজের মতকরে দেখতে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও সিনিঃ সদস্য এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ নাজমুল হোসেন, সদস্য ইমরান আলী, জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুল গফুর, শিমুল হোসেন, ফজলুল হক, জি এম জাহিদুর রহমান, শেখ সলেমান মামুন, ডাঃ শেখ নাছিম, বিক্রম কুমার প্রমুখ। এসময়ে ব্যাংকার (অবঃ) রনজিৎ কুমার সরকার, পোষ্ট অফিসের উপ পরিদর্শক শেখ শাকির আহমেদ বাবুসহ উপস্থিত ছিলেন প্রশাসনের উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীবৃন্দ।

কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দুই নির্বাহী কর্মকর্তাকে সন্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।