প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

এপেক সম্মেলনে শি জিন পিংয়ের ভাষণে ঘুমিয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প

এপেক সম্মেলনে শি জিন পিংয়ের ভাষণে ঘুমিয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প
, আন্তর্জাতিক ডেস্ক

চীনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঝিমোতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শি জিন পিং যখন অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন ট্রাম্পের দিকে ক্যামেরা ঘুরলে তাকে প্রায় ১০ সেকেন্ডের মতো ঘুমানোর অবস্থায় দেখা যায়। পরে ভিডিওর শেষে তাকে চোখ খোলার চেষ্টা করতেও দেখা গেছে। বৃহস্পতিবার ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে। বোঝাই যাচ্ছিল ঘুম তাড়াতে চোখ খোলার চেষ্টা করছিল তিনি। ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।

বয়সের ভারে নুব্জ ৮০ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পকে এর আগেও বিভিন্ন জনাকীর্ণ অনুষ্ঠানে ঝিমিয়ে পড়তে বা ঘুমিয়ে থাকতে দেখা গেছে, যা তার শারীরিক সক্ষমতা নিয়ে নিয়মিত প্রশ্নের জন্ম দেয়। দীর্ঘদিন ধরে তার বয়স ও কর্মসক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে ট্রাম্পের এই ঝিমুনির সময় সম্মেলনের অন্য বিশ্বনেতাদের বেশ মনোযোগী দেখাচ্ছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও হংকংয়ের নেতা জন লি গুরুত্বসহকারে নোট নিচ্ছিলেন। এ সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে বারবার মৃদু হাসতে দেখা যায়।

উল্লেখ্য যে, এপেক শীর্ষ সম্মেলনে এই প্রথম ডোনাল্ড ট্রাম্প, শি জিন পিং এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজিত হচ্ছে। ওয়াশিংটন এই আলোচনার মাধ্যমে পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জনে আশাবাদী।