দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৩৩০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ২৩৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩৬ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩১ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ জন শিশু মারা গেছে।
দেশে বর্তমানে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫৩ হাজার ৪০৮ জন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২৫ হাজার ৮৮১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে দুই লাখ ২৬ হাজার ৪৬৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ইতোমধ্যে দুই লাখ ১৭ হাজার ৫৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে।