প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, এলাকায় আতঙ্ক

, জাতীয় ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি সার্বিকভাবে স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়ে থাকতে পারে।