ট্রাম্প হত্যার ষড়যন্ত্র: পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার দায়ে আসিফ মার্চেন্ট নামের এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, তেহরানের প্ররোচনায় এই হত্যাচেষ্টার পরিকল্পনার অপরাধে তাকে ৩৩০ মাস বা প্রায় সাড়ে সাতাশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, তেহরানের প্ররোচনায় এই হত্যাচেষ্টা পরিকল্পনা করার অপরাধে তাকে ৩৩০ মাস বা প্রায় সাড়ে সাতাশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মার্কিন গোয়েন্দা তদন্তে উঠে এসেছে, ২০২০ সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের বদলা নিতে চেয়েছিল তেহরান। সেই আক্রোশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার জন্য ভাড়াটে খুনি খোঁজার চেষ্টা করেছিলেন আসিফ। ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র ছাড়ার আগমুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়। সেই আক্রোশ থেকেই মূলত এই হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল।
আদালতে আত্মপক্ষ সমর্থন করে আসিফ দাবি করেন, ইরানে থাকা নিজের পরিবারকে আইআরজিসির হাত থেকে বাঁচাতে তিনি এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য হয়েছিলেন। তার দাবি ছিল, কাউকে সরাসরি হত্যার নির্দেশ তাকে দেওয়া হয়নি এবং কাউকে আঘাত করার আগেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার অপেক্ষায় ছিলেন। তবে তদন্ত অনুযায়ী, ষড়যন্ত্রের আলাপচারিতায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ও নিকি হ্যালির নাম এলেও মূল লক্ষ্য ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার যোগাযোগকারীদের কথায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘের সাবেক দূত নিকি হ্যালির পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামও আলোচনায় এসেছিল।
মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এই রায়কে কেন্দ্র করে জানান, ষড়যন্ত্রের মূল কেন্দ্রবিন্দু ছিলেন ট্রাম্প। মার্কিন নেতাদের লক্ষ্য করে কোনো বিদেশি শক্তির এমন সন্ত্রাসী পরিকল্পনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিচার বিভাগ কঠোর হুঁশিয়ারি দিয়েছে।