প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান
, আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে আয়োজিত ধারাবাহিক অনানুষ্ঠানিক ভোটে বা স্ট্র পোলে কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান অন্যদের তুলনায় বারবার এগিয়ে থাকছেন।

বর্তমানে ৭০ বছর বয়সী গ্রিনস্প্যান জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যদি তিনি এই প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে মহাসচিব পদে আসীন হতে পারেন, তবে তিনিই হবেন এই সংস্থার ইতিহাসে প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব।

বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের জন্য ৩১ ডিসেম্বরের সময়সীমা ঘনিয়ে আসছে। প্রার্থীর তালিকায় গ্রিনস্প্যান এগিয়ে থাকলেও, তার এই অবস্থানকে নিশ্চিত বিজয়ে রূপ দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কারণ তার প্রার্থিতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের অন্তত একটি ভেটো পড়েছে। আটজন প্রার্থী এই লড়াইয়ে অংশ নিচ্ছেন এবং গোপন ব্যালট ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে কোন সদস্য রাষ্ট্র তার বিরোধিতা করছে তা স্পষ্ট নয়। গোপন ব্যালট, ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্ব কূটনীতির শীর্ষ এই পদের জন্য আটজন প্রার্থীর লড়াইয়ের প্রেক্ষাপটে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ঠিক কারা গ্রিনস্পানের নির্বাচনের বিরোধিতা করছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অভ্যন্তরীণ বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং অতীতে ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে তার অবস্থানগুলো বর্তমানে তার জন্য কিছুটা জটিলতা তৈরি করেছে। সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি, যিনি খোদ জাতিসংঘ নিয়েই সংশয় প্রকাশ করেছেন। বিশ্বশক্তিগুলোর সমর্থন আদায়ে গ্রিনস্প্যানকে এই কূটনৈতিক বাধাগুলো অতিক্রম করতে হবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর সমর্থন পেতে হলে তাকে এই বাধাগুলো অতিক্রম করতে হবে।

নিজের অভিজ্ঞতা ও ঝুঁকির মানসিকতাকেই শক্তির জায়গা হিসেবে দেখছেন গ্রিনস্প্যান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘকে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমানে এর সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো প্রচেষ্টাই না চালানো। বিশ্বজুড়ে এমন অনেক মানুষ আছেন যারা মনে করছেন জাতিসংঘ হয়তো আর আগের মতো কার্যকর নয়, এবং তারা এমন নেতৃত্ব খুঁজছেন যারা শান্তির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত। আমি এমন অনেক মানুষের কথা শুনেছি, যাদের জাতিসংঘকে প্রয়োজন, কিন্তু তারা ক্রমশ সন্দেহ প্রকাশ করছেন যে সংস্থাটি আদৌ কার্যকর কি না।

কূটনৈতিক আলোচনার সীমাবদ্ধতা স্বীকার করে গ্রিনস্প্যান বলেন, অনেক সময় ১০টি প্রস্তাব ব্যর্থ হওয়ার পর একাদশ প্রস্তাবটি সফল হতে পারে। তবে অধিকাংশ সরকারের পক্ষে বারবার ব্যর্থতার রাজনৈতিক দায় নেওয়া কঠিন। অথচ জাতিসংঘের মহাসচিবের সেই সক্ষমতা ও সুযোগ রয়েছে। আঙ্কটাডের প্রধান হিসেবে ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় তিনি কোভিড-পরবর্তী পুনরুদ্ধার, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার মতে, এই বাস্তবতা জাতিসংঘের মহাসচিবের দায়িত্বকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। কিন্তু অনেকগুলো প্রস্তাব প্রত্যাখ্যানের রাজনৈতিক মূল্য বহন করার সক্ষমতা খুব কম সরকারেরই থাকে।

গ্রিনস্প্যানের ক্যারিয়ারের দীর্ঘ সময় লাতিন আমেরিকার রাজনীতিতে কেটেছে। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি কোস্টা রিকার দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থনীতিবিদ হিসেবে ক্যারিয়ার শুরু করে তিনি দেশটির উপ-অর্থমন্ত্রী হিসেবে আশির দশকের ঋণ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার পারিবারিক ইতিহাস এবং ইসরায়েলের সাথে ব্যক্তিগত যোগসূত্র অনেকের নজর কেড়েছে। হলোকাস্টের শিকার শরণার্থীদের সন্তান গ্রিনস্প্যান ইসরায়েলে পড়াশোনা করেছেন এবং তার আত্মীয়রা সেখানে বসবাস করেন। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে তার অবস্থান জাতিসংঘের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। নিজের পরিচয় সম্পর্কে তিনি বলেন, আমার এই পরিচয় আমাকে পক্ষপাত নয়, বরং সহানুভূতি প্রদান করে। তিনি হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলার নিন্দা জানিয়েছে ন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পরবর্তী যুদ্ধের অবসানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ন—যে যুদ্ধকে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বা নিজের ইহুদি পরিচয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে তিনি সাধারণত বিরত থাকলেও, তার ব্যক্তিগত পটভূমি এবং কাজের ধরনের কারণে তিনি উভয় পক্ষেরই মনোযোগ আকর্ষণ করেছেন।