ভালুকায় সাত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের নির্দেশ

ময়মনসিংহের ভালুকায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় খারাপ ফলাফলের অজুহাতে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন গত রোববার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানগুলোতে ৩০ শতাংশের নিচে পাসের হার থাকার কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা এখতিয়ারের চেয়ে সম্মিলিত সিদ্ধান্তের বিষয়। তাই প্রতিষ্ঠানগুলোকে মান উন্নয়নের সুযোগ দিয়ে জবাবদিহির মধ্যে আনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন জানায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় ভালুকায় সামগ্রিক পাসের হার ৬০ দশমিক ৭৮ শতাংশ। তবে নির্দিষ্ট সাতটি প্রতিষ্ঠানে পাসের হার অত্যন্ত হতাশাজনক। এর মধ্যে শহীদ কুতুব উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাসের হার ২৪ শতাংশ, পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয়ের ২৩ শতাংশ, মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়ের ২৫ শতাংশ এবং কারিগরি বোর্ডের অধীন বাটাজোড় বিএম উচ্চবিদ্যালয়ের পাসের হার ২৫ দশমিক ৯২ শতাংশ। দাখিল পর্যায়ের মাদ্রাসাগুলোর মধ্যে ধামশুর নুরানী দাখিল মাদ্রাসায় ১৬ দশমিক ২২ শতাংশ, রাজৈ স্বজনগাঁও দাখিল মাদ্রাসায় ২৫ শতাংশ এবং মেদুয়ারী দাখিল মাদ্রাসায় পাসের হার ১৪ দশমিক ৮১ শতাংশ। কিন্তু উপজেলার শহীদ কুতুব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে ৯ জন পাস করে। পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষা দিয়ে ৯ জন পাস করে। মোস্তফা মতিন উচ্চবিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষা দিয়ে পাঁচজন পাস করে। ভালুকায় এ বছর দাখিল পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। মেদুয়ারী দাখিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে চারজন পাস করে। এ ছাড়া ভালুকায় কারিগরি বোর্ডের অধীন সাতটি প্রতিষ্ঠানের এসএসসিতে এ বছর পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ।
এ ধরনের সিদ্ধান্তের আইনি বৈধতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।
মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটির পূর্বের ফলাফল সন্তোষজনক ছিল। তিনি অভিযোগ করেন, বেতন-ভাতা বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তরের থাকলেও উপজেলা প্রশাসন কোন বিধি অনুসরণ করে এই আদেশ দিয়েছে, তা পরিষ্কার নয়। মেদুয়ারী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. আবদুল ওয়াহাব জানান, তাঁদের প্রতিষ্ঠানে ১৫ জন শিক্ষক রয়েছেন এবং গত বছর ৮১ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছিল। আলোচনা না করে এমন হঠকারী সিদ্ধান্তে শিক্ষকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। তাঁরা বলছেন, বেতন–ভাতাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবল শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর। এবার শিক্ষার্থীদের দুর্বলতাই খারাপ ফল হওয়ার প্রধান কারণ বলে মনে করেন তিনি। আগের বছরগুলোতে তাদের ফলাফল ভালো ছিল, এমনকি শতভাগ শিক্ষার্থীও পাস করেছে। বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার উপজেলা প্রশাসনের আছে কি না, তা নিয়েও তাঁর প্রশ্ন রয়েছে। মেদুয়ারী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. আবদুল ওয়াহাব বলেন, ‘গত বছর আমাদের ৮০ শতাংশের বেশি পাসের হার ছিল। তবে বেতন-ভাতা বন্ধ করে শিক্ষার মান বাড়ানো যাবে কি না, সে প্রশ্নও উঠেছে। কারণ, শিক্ষকেরা বেতন না পেলে তাঁদের কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে।
ইউএনও মো. ফিরোজ হোসেনের ভাষ্যমতে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্যের দেওয়া শিক্ষার মানোন্নয়নের পরামর্শের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, শুরুতে এমপিও বাতিলের প্রস্তাব উঠলেও প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ জটিলতার কথা ভেবে আপাতত বেতন স্থগিত রাখা হয়েছে। এটি সরকারি বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা নয় উল্লেখ করে তিনি একে কমিটির ‘সম্মিলিত সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে, বেতন বন্ধের ফলে শিক্ষকদের কাজের আগ্রহ হারিয়ে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চান, তবে বেতন স্থগিতের মতো কঠোর ব্যবস্থার বদলে শিক্ষার মানোন্নয়নে অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় কি না, সে বিষয়ে সংসদ সদস্য ও ইউএনওর সঙ্গে পুনরায় আলোচনার অনুরোধ জানাবেন। ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, শুধু ৩০ শতাংশের কম পাস করা প্রতিষ্ঠান নয়, শিক্ষা বোর্ডের গড় ফলাফলের চেয়ে পিছিয়ে থাকা ভালুকার সব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে চান তিনি।