প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা
, শিক্ষাঙ্গন ডেস্ক

বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে নতুন গন্তব্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণ কোরিয়া। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল ও ব্যবসা বিশ্লেষণের মতো বিষয়ে পড়াশোনার জন্য দেশটিকে বেছে নিচ্ছেন অনেকেই। তবে দেশটিতে উচ্চশিক্ষার প্রকৃত খরচ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এখন প্রচলিত গন্তব্যের বাইরেও নতুন দেশ খুঁজছেন। দক্ষিণ কোরিয়া ক্রমশ সেই তালিকার ওপরে উঠছে। শুরুতে দেখার মতো তিন বিশ্ববিদ্যালয়।

টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়

কোরিয়া সরকারের ‘স্টাডি ইন কোরিয়া’ পোর্টালের তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে গড় বার্ষিক টিউশন ফি প্রায় ৬৮ দশমিক ২ লাখ ওন বা ৬ দশমিক ২ লাখ টাকা। সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই খরচ কিছুটা কম, গড়ে প্রায় ৪২ দশমিক ৭ লাখ ওন (৩ দশমিক ৯৩ লাখ টাকা), তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তা প্রায় ৭৬ দশমিক ৩ লাখ ওন (৭ দশমিক ০২ লাখ টাকা) পর্যন্ত হতে পারে। ব্যাংকের প্রকৃত বিনিময় হার ও লেনদেন চার্জের কারণে এই খরচে সামান্য তারতম্য হতে পারে। তবে প্রশ্ন একটাই, বাস্তবে কত টাকা লাগে। টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ভেদে বড় পার্থক্য। দক্ষিণ কোরিয়ায় পড়ালেখার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচে স্পষ্ট পার্থক্য থাকলেও জীবনযাত্রার ব্যয় উভয় ক্ষেত্রেই প্রায় সমান। জাতীয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর বার্ষিক টিউশন ফি পড়ে প্রায় ৩ দশমিক ৯৮ লাখ টাকা, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই খরচ বেড়ে দাঁড়ায় বার্ষিক প্রায় ৭ দশমিক ১২ লাখ টাকায়। অন্যদিকে একই মেয়াদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেলায় এই খরচের মাত্রা কিছুটা বেড়ে প্রায় ১৫ দশমিক ৫২ থেকে ১৮ দশমিক ৩২ লাখ টাকায় গিয়ে ঠেকে।

শিক্ষার্থীদের কেবল টিউশন ফি নয়, জীবনযাত্রার ব্যয়ের বিষয়টিও মাথায় রাখতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর আবাসন, খাবার, যাতায়াত ও দৈনন্দিন খরচ বাবদ মাসে প্রায় ৭ দশমিক ৫ লাখ থেকে ১০ লাখ ওন প্রয়োজন হয়, যা বছরে প্রায় ৮ দশমিক ২৪ লাখ থেকে ১১ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। শুধু টিউশন নয়, জীবনযাত্রার ব্যয়ও ধরতে হবে। এগুলো জাতীয় গড়ভিত্তিক পরিকল্পনা, কোনো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট হিসাব নয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় বিভাগভেদে টিউশন ও ডরমিটরির খরচ আলাদা দেওয়া থাকে। ভর্তি প্রতিযোগিতামূলক, বিভাগভিত্তিক টিউশনও আলাদা। আগ্রহীদের এখনই যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের তালিকা, আবেদনপদ্ধতি ও সময়সীমা দেখে নেওয়া উচিত। কিন্তু এগুলো শর্তসাপেক্ষ, সবাই পাবেন এমন নিশ্চয়তা নেই।

বৃত্তি ছাড়া ও বৃত্তিসহ বার্ষিক বাজেট

কোনো ধরনের বৃত্তি না পেলে একজন শিক্ষার্থীর মোট প্রাথমিক বার্ষিক ব্যয় প্রায় ১২ দশমিক ৩৮ থেকে ১৫ দশমিক ১৮ লাখ টাকা হতে পারে। খরচ কমানোর প্রধান উপায় ‘বৃত্তি’। লেখা: নাজমুল হাসান রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএইচএস এডুকেশন লিমিটেড।

যদি শিক্ষার্থী ৫০ শতাংশ টিউশন ফি ছাড় পান, তবে এই খরচ কমে প্রায় ১০ দশমিক ৩৯ থেকে ১৩ দশমিক ১৯ লাখ টাকায় নেমে আসে।

শতভাগ টিউশন ফি ছাড় পেলে কেবল জীবনযাত্রার খরচ বাবদ বার্ষিক প্রায় ৮ দশমিক ৪০ থেকে ১১ দশমিক ২০ লাখ টাকা প্রয়োজন হতে পারে।

এই হিসাবটি জাতীয় গড় হিসেবে ধরা হয়েছে এবং এর বাইরে বিমানভাড়া, ভিসা খরচ, প্রাথমিক সেটআপ ও জরুরি তহবিলের খরচ আলাদাভাবে বিবেচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবেদন-বিজ্ঞপ্তিও এসেছে।

প্রকৌশল বা বিজ্ঞান বিষয়ের খরচ মানবিক বা সামাজিক বিজ্ঞানের তুলনায় বেশি হতে পারে। এছাড়া সিউলের মতো বড় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় অন্য এলাকা থেকে বেশি হয়।

পরামর্শ ও যাচাইয়ের বিষয়

আবেদনের আগে অবশ্যই যাচাই করতে হবে যে প্রোগ্রামটি ইংরেজি মাধ্যমে কি না এবং বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদনের যোগ্য কি না।

শিক্ষার্থী চাইলে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি, কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি বা সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো বিবেচনা করতে পারেন। কোরিয়া সরকারের ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ’ (জিকেএস) ২০২৭ সালের স্নাতক নির্দেশিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয় টপিক (TOPIK) স্কোর বা ভালো ফলাফলের ওপর ভিত্তি করে নিজস্ব বৃত্তি দিয়ে থাকে। ২০২৫ সালের প্রকাশিত ফি ২০২৭ সালের নিশ্চিত ফি ধরা যাবে না। কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (দেগু): ব্যবসা, আইটি, প্রকৌশল ও বিজ্ঞানে প্রোগ্রাম খোঁজার জন্য বিবেচনাযোগ্য। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (সিউল): উচ্চমানের একাডেমিক ও গবেষণাভিত্তিক শিক্ষার জন্য পরিচিত। কিয়ংপুক ও পুসানের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে টেস্ট অব প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান ফলাফলের ওপর ভিত্তি করে টিউশন ফি ছাড়ের চমৎকার সুযোগ রয়েছে।

ডিগ্রি প্রোগ্রামের জন্য সাধারণত ‘ডি-২’ এবং ভাষা প্রশিক্ষণের জন্য ‘ডি-৪’ ভিসা প্রযোজ্য। ভিসা আবেদনের সময় আর্থিক সক্ষমতার প্রমাণ ও ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় নথিপত্র কোরিয়া ভিসা পোর্টালে জমা দিতে হয়। খণ্ডকালীন চাকরির বিষয়টি ভিসার শর্ত ও ভাষাগত দক্ষতার ওপর নির্ভরশীল, তাই একে পড়াশোনার প্রাথমিক অর্থায়নের বিকল্প ভাবা উচিত নয়। তবে ভর্তির সেশন অনুযায়ী শর্ত মিলিয়ে নিতে হবে।

সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে যা জিজ্ঞেস করবেন

  1. ভিসার আর্থিক প্রমাণ ও নথি প্রস্তুত করার সামর্থ্য কি আছে?
  2. খণ্ডকালীন কাজ না পেলেও পড়াশোনা চালানোর মতো অর্থ কি আছে?
  3. ডিগ্রির পর কর্মজীবন, ভাষাগত প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা কি ভেবেছি?

পরিশেষে, সঠিক বিশ্ববিদ্যালয় ও বৃত্তি বেছে নিলে দক্ষিণ কোরিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনাময় উচ্চশিক্ষার ক্ষেত্র হতে পারে। তবে ভাষাগত বাধা ও জীবনযাত্রার ব্যয়ের দিকটি গুরুত্বসহকারে বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ হবে।