প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

মেধায় অনন্য সাতক্ষীরার আহনাফ তাহসিন: মানবিক বিভাগে দেশসেরা নবম

মেধায় অনন্য সাতক্ষীরার আহনাফ তাহসিন: মানবিক বিভাগে দেশসেরা নবম
দেশ টাইমস- , শিক্ষাঙ্গন ডেস্ক

এস এম শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক:

সাতক্ষীরার কৃতি সন্তান আহনাফ তাহসিন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশজুড়ে এক অনন্য গৌরব অর্জন করেছেন। সারাদেশের সকল শিক্ষা বোর্ডের সমন্বিত মেধা তালিকায় মানবিক শাখা থেকে ১১৭৪ নম্বর অর্জন করে তিনি জাতীয় মেধায় নবম স্থান এবং ছাত্রদের মধ্যে সারাদেশে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব দেখিয়েছেন। তাঁর এই অসামান্য সাফল্যে মুখরিত হয়ে উঠেছে পুরো সাতক্ষীরা জেলা।

এর আগে ২০২৪ সালে তিনি স্বনামধন্য সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যশোর শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিলেন। মেধার এই ধারাবাহিক স্বাক্ষর রেখে চলা আহনাফ তাহসিন সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

আহনাফ তাহসিনের এই সাফল্যের পেছনে রয়েছে জমজ ভাইয়েরও গৌরবোজ্জ্বল অবদান। তাঁর জমজ ভাই আহনাফ তাহমিদও এসএসসি এবং এইচএসসি উভয় গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছেন।

এই দুই মেধাবী কৃতি শিক্ষার্থীর গর্বিত পিতা-মাতা হলেন সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাকার বুলবুল খালেক (রাজধানী ডেকোরেটর-এর স্বত্বাধিকারী) এবং রেহানা নাজনীন শেলী। জমজ দুই ভাইয়ের এমন বর্ণাঢ্য সাফল্যে পিতা-মাতা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তঁারা তঁাদের সন্তানদের আগামী দিনের পথচলায় দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন, যাতে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে।