প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আশাশুনিতে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ২

আশাশুনিতে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ২
দেশ টাইমস- , আইন-আদালত ডেস্ক

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ও আশাশুনি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মুরশিদ আলম এবং শ্রীকলস গ্রামের বাবুল হোসেনের ছেলে মোর্ত্তাজুল ইসলাম। তাঁদের মধ্যে মুরশিদ আলম সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি এবং মোর্ত্তাজুল ইসলাম নিয়মিত মামলার আসামি।

পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তারের পর সোমবারই আদালতে সোপর্দ করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।