প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও

দাবানলজনিত দীর্ঘ কয়েক মাসের আন্তঃসীমান্ত ধোঁয়ার কারণে সৃষ্ট ভোগান্তির জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। রবিবার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত আসিয়ানের প্লেনারি অধিবেশনে তিনি এই দুঃখ প্রকাশ করেন। ইন্দোনেশীয় রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিবেশনে প্রেসিডেন্ট প্রাবোও বলেন, “আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। আমাদের দেশে অত্যন্ত ভয়াবহ যে দাবানল দেখা দিয়েছিল, তা নিয়ন্ত্রণে চার মাস সময় লেগেছিল। এই দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছিল প্রতিবেশী দেশগুলোতেও। এটি ইচ্ছাকৃত কোনো বিষয় নয়, তবুও আমরা পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি। সংকট মোকাবিলায় আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি।”
বনাঞ্চলে আগুন লাগানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। প্রেসিডেন্ট জানান, দাবানল নিয়ন্ত্রণে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭টি লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ১০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুলিশের তদন্ত চলছে। এর মধ্যে ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে, ১১টির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং আরও ২৩টি কোম্পানিকে চার্জ গঠনের তালিকায় রাখা হয়েছে।
দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়া ৭১ হাজার বন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছিল, যেখানে আগুন নেভাতে গিয়ে ১৬ জন কর্মী প্রাণ হারিয়েছেন। গত ১১ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ দাবানল, যা সুমাত্রা, বোর্নিও এবং পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ ভূমিকে ছাই করে দিয়েছে। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো জানান, অধিবেশনে ইন্দোনেশিয়া দাবানল মোকাবিলায় তাদের গৃহীত প্রচেষ্টাগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুর এই বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে প্রধানত সুমাত্রা, বোর্নিও এবং পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ ভূমি পুড়ে ছাই হয়ে গেছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরও ইন্দোনেশিয়ার সমালোচনা না করে উল্টো আগুন নেভাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল।
আসিয়ান স্পেশালাইজড মেটিওরোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমন্তন প্রদেশে বৃষ্টিপাত ও হটস্পট কমে আসায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণাঞ্চলে বর্তমানে ‘কোনো আন্তঃসীমান্ত ধোঁয়া নেই’ মর্মে নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে দাবানল প্রতিরোধে সরকার আরও শক্তিশালী নতুন সংস্থা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও। এর আগে ঘন ঘন দাবানল ও ধোঁয়া সৃষ্টি হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ার বনগুলো মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অক্সিজেন সরবরাহ করে- এমন মন্তব্য করে এক ইন্দোনেশীয় কর্মকর্তা সমালোচনার মুখে পড়েছিলেন।