প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আবু জাহিদ ডাবলু, খোঁজখবর নিলেন আইনজীবী ফোরামের নেতারা

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আবু জাহিদ ডাবলু, খোঁজখবর নিলেন আইনজীবী ফোরামের নেতারা
দেশ টাইমস- , বিএনপি ডেস্ক

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু অসুস্থ হয়ে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

রবিবার (১৫ নভেম্বর) রাতে আইনজীবী ফোরামের নেতারা হাসপাতালে গিয়ে আবু জাহিদ ডাবলুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চলমান চিকিৎসার বিষয়ে অবগত হন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ রোগমুক্তি কামনা করেন।

হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী, অ্যাডভোকেট শাহরিয়ার হাসীব, অ্যাডভোকেট জি এম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল জলিল-৩ ও অ্যাডভোকেট জাফর।

এ সময় নেতারা আবু জাহিদ ডাবলুর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।