নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে হুমকি পাওয়ার অভিযোগ সামান্তা শারমিনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগালও করা হয়। আজ রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘটনার কথা জানান তিনি। এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি।
ফেসবুক পোস্টে সামান্তা উল্লেখ করেন, রোববার দুপুর ১২টা ২৭ মিনিটে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওই ব্যক্তি নিজেকে বরগুনা জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) সদস্য হিসেবে পরিচয় দেন। কথোপকথনের একপর্যায়ে সবুজ খান তাকে হুমকি দিয়ে বলেন, কিছুদিনের মধ্যেই তাকে ‘জয় বাংলা’ করে দেওয়া হবে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না। এরপর বলে, “তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সামান্তা শারমিন বলেন, হোয়াটসঅ্যাপে কল আসার সময় নেটওয়ার্কের সমস্যার কারণে তিনি প্রথমে সবটুকু শুনতে পাননি। ফেসবুক পোস্টটির বিষয়ে যোগাযোগ করা হলে সামান্তা শারমিন বলেন, ‘হোয়াটসঅ্যাপে যখন কল করে, তখন নেটওয়ার্ক চলে যায়।
পরে আবার কল এলে রিসিভ করলে অপর প্রান্ত থেকে নিজেকে সবুজ খান ও বরগুনা জেলা ছাত্রলীগের কর্মী দাবি করা হয়। সামান্তা বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি ছাত্রলীগের কোন পদে আছেন কিংবা কোথায় থাকেন, কিন্তু কোনো উত্তর না দিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। শেষ পর্যন্ত হুমকিদাতা নিজেই ফোনটি কেটে দেন। এ ঘটনায় আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু ছাত্রলীগে এই ব্যক্তির পদবি কী, তা তিনি বলতে রাজি হননি। সামান্তা শারমিনের ভাষ্য, ‘একপর্যায়ে আমি হুমকিদাতাকে জিজ্ঞেস করি, আপনি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে আছেন, বরগুনার কোন জায়গায় আপনার অবস্থান, ঢাকায় রাজনীতি করতেন নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতি করেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন সামান্তা। পরবর্তীতে এনসিপি গঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকা সামান্তা গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন। ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠন করেছিল।
সাম্প্রতিক সময়ে এনসিপির নেতাদের ওপর হুমকির বিষয়টি সামনে এসেছে। গত শুক্রবার দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নেত্রী মাহমুদা আলম মিতুও হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা নিয়ে তিনি নাশকতার অভিযোগ করেছেন। এছাড়া নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধেও বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার হত্যার হুমকি পাওয়ার কথা জানান জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতু।