প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

হায়দরাবাদের ভারত সম্মেলনে ভিসা পেলেন না ১১৫ আমন্ত্রিত অতিথি

হায়দরাবাদের ভারত সম্মেলনে ভিসা পেলেন না ১১৫ আমন্ত্রিত অতিথি
, আন্তর্জাতিক ডেস্ক

কংগ্রেসের উদ্যোগে হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সম্মেলন’-এ যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩১৫ জনকে। তবে সরকারের ভিসা বিধিনিষেধের কারণে তাদের মধ্যে ১১৫ জনই শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। আমন্ত্রিতদের বড় একটি অংশের ভিসা বাতিল বা আবেদন প্রত্যাখ্যানের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নরওয়ের সাংবাদিক হেল লংয়ের ভিসা আটকে দেওয়া নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তিনি এর আগে নরওয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় তাঁকে ‘অপ্রিয়’ প্রশ্ন করেছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ১১৫ জনকে ভিসা দেয়নি ভারত সরকার।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন। শুক্রবার তিনি বলেন, ‘আমি বুঝতে পারি না মতপ্রকাশের ক্ষেত্রে বিজেপির এত আপত্তি কেন। নরেন্দ্র মোদি নিজেকে সব কণ্ঠরোধের অধিকারী মনে করেন।’ মুখ্যমন্ত্রী জানান, এই সম্মেলনটি বৈশ্বিক আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে ডিসেম্বরের ‘ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট’-এর প্রস্তুতিমূলক আলোচনার পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের কল্যাণে নীতি নির্ধারণের লক্ষ্য রয়েছে। বৈশ্বিক আলোচনার জন্য আমরা গ্লোবাল সাউথে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। সুইজারল্যান্ডের দাভোস যেমন বৈশ্বিক আলোচনার কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে, হায়দরাবাদকেও তেমনই এক কেন্দ্র করে তুলতে চান তাঁরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি অত্যন্ত লজ্জার বিষয়। একটি গর্বিত গণতান্ত্রিক দেশ নিজেকে এতটাই অনিরাপদ ও ভীত মনে করছে যে তারা সব ধরণের বিরুদ্ধস্বর দাবিয়ে রাখতে চাইছে।’ তেলেঙ্গানার সংসদ সদস্য সি কিরণ কুমার রেড্ডি জানিয়েছেন, এই ভিসা জটিলতার কারণে প্রায় ৩০ শতাংশ আমন্ত্রিত ব্যক্তি সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ হারিয়েছেন। তেলেঙ্গানার প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য এই সম্মেলনে মোট আটটি অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

হেল লং তার ভিডিও বার্তায় জানান, নরওয়ের ভারতীয় দূতাবাস থেকে তাকে পূর্ণ সহযোগিতা করা হয়েছিল এবং রাজনৈতিক ছাড়পত্রও পেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সফর আটকে দেয়। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ বলেন, হায়দরাবাদকে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতেই এই সম্মেলন সাজানো হয়েছে। সম্মেলনটি শুক্রবার শুরু হয়েছে এবং এতে ভারতসহ ৭০টি দেশ থেকে মোট ১ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা ছিল।

এদিকে, ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ব্রিফিংয়ে এই বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানাননি। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন ভিসা বাতিল করেছে তা তার জানা নেই। তবে কোনো দেশের সরকারের ভিসা প্রদান বা বাতিল করার বিষয়টি তাদের নিজস্ব সার্বভৌম অধিকার বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই আয়োজনকে ‘দেশবিরোধী’ কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। তেলেঙ্গানা বিজেপি সভাপতি রামচন্দ্র রাও এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, ভারতবিরোধীদের নিয়ে এই সম্মেলন করা হচ্ছে। যারা দেশের অগ্রগতি চায় না, তারাই এখানে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এছাড়া, রাজ্যের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বিপুল অর্থ খরচ করে এমন আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। যাঁরা ভারতের অগ্রগতি চান না, যাঁরা পদে পদে সরকারের সমালোচনা করেন, প্রতি পদে দেশকে নিচে নামাতে চান, তাঁরাই এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। রামচন্দ্র রাওয়ের প্রশ্ন, রাজ্যে যখন অর্থসংকট চলছে, তখন এত কোটি কোটি টাকা খরচের অর্থ হয় না।