প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

বায়ুদূষণে বিশ্বের ৪র্থ স্থানে ঢাকা, রাজধানীর ৮ এলাকায় চরম দূষণ

বায়ুদূষণে বিশ্বের ৪র্থ স্থানে ঢাকা, রাজধানীর ৮ এলাকায় চরম দূষণ
, ঢাকা ডেস্ক

দুই দিন আগে বৃষ্টিতে স্বস্তি মিললেও তা স্থায়ী হয়নি। বৃষ্টি কমতেই রাজধানীর বাতাসে আবারও ফিরে এসেছে দূষণের পুরনো চিত্র। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিশ্বের ১২৪টি নগরীর বায়ুর মানের ওপর ভিত্তি করে তৈরি তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। এসময় বায়ুর মান ছিল ১৫৯, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। এর আগে গত বুধবার বৃষ্টির প্রভাবে বায়ুর মান ৯৬-এ নেমে এসেছিল এবং ঢাকা ১৯তম অবস্থানে ছিল। বায়ুর মান পরিস্থিতির তথ্য সরবরাহকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বরাতে এ তথ্য জানা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। দুদিন আগে বৃষ্টির সুফল পাওয়া গিয়েছিল ঢাকার বাতাসে।

ছুটির দিন হওয়ায় আজ যানবাহন ও কলকারখানার কার্যক্রম সীমিত থাকা সত্ত্বেও বায়ুর এমন অবনতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুর মান ২৮৭। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ফিলিপাইনের ম্যানিলা (১৭১) ও ভারতের কলকাতা (১৬৯) রয়েছে। আজ শুক্রবার ছুটির দিনে বাসসহ বিভিন্ন যানের চলাচল কম, কলকারখানাও অনেকগুলো বন্ধ থাকে।

ঢাকার ভেতরে আজ আটটি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে বায়ুর মান ১৭২, যা তালিকায় সর্বোচ্চ। এছাড়া আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয় সংলগ্ন এলাকা ও বাড্ডার প্রগতি সরণিতে বায়ুর মান ১৬০, বেচারাম দেউড়িতে ১৬০, বারিধারা লেক সাইড ও বারিধারা পার্ক রোডে ১৫৯, ইস্টার্ন হাউজিংয়ে ১৫৪ এবং গুলশানের বে’জ এইজ ওয়াটারে ১৫৩ রেকর্ড করা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত নানা উদ্যোগ এখন পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ফলে বৃষ্টিপাতই বর্তমানে রাজধানীর বায়ু পরিষ্কার রাখার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বৃষ্টির বিরতি বা তা কমে গেলেই বাতাস আবারও দূষিত হয়ে পড়ছে, যা নগরবাসীর জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।