প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আদর্শ ও দক্ষ শ্রমিক গড়তে আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক ক্লাস

আদর্শ ও দক্ষ শ্রমিক গড়তে আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক ক্লাস
দেশ টাইমস- , আশাশুনি ডেস্ক

শ্রমিকদের নৈতিকতা, দক্ষতা, দায়িত্ববোধ ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা রক্ষা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হলে তাদের মধ্যে নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, একজন শ্রমিকের পরিচয় কেবল জীবিকা নির্বাহের মধ্যে সীমাবদ্ধ নয়। তাকে দক্ষ, সৎ, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ লক্ষ্য অর্জনে নিয়মিত সাংগঠনিক ক্লাস, প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ হোসেন, আবারুল ইসলাম, মোবারক হোসেন, মাওলানা মোয়াজ্জেম হোসেন, আইয়ুব রসুল, বুলবুল হোসেন ও জাকির হোসেনসহ আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ক্লাসে শ্রমিকদের নৈতিক উন্নয়ন, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।