তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের ইজার আলী ফকিরের পুত্র বর্তমানে চাকুরীসূত্রে ঢাকায় অবস্থানরত মোহাম্মদ ফজলুর রহমান-কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি, নির্মাণকাজে বাধা, ব্যক্তিগত প্রাইভেট কারে হামলা, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফজলুর রহমান এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্ত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, উপজেলার জাতপুর মৌজার জমি নিয়ে বিরোধের প্রেক্ষিতে গত ০৭/১২/২০২৫ তারিখে একটি মামলা নং ২০৪৫/২০২৫ দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাদী ও বিবাদী পক্ষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরেজমিন তদন্ত করে একটি তদন্ত প্রদান করা হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, তফসিলভুক্ত মোট ০.৬৪ একর জমির বিভিন্ন অংশ বিভিন্ন খতিয়ান ও দাগে পৃথক ব্যক্তিদের নামে রেকর্ডভুক্ত এবং তারা নিজ নিজ অংশ ভোগদখল করে আসছেন। এর মধ্যে বিআরএস ২৯৫ নং খতিয়ানের বিআরএস ২৪৪ নং দাগে ০.৪৫ একর জমি বাদীপক্ষ ভোগদখল করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। বিআরএস ৩০৫ নং খতিয়ানের বিআরএস ২৪৪/৮১০ নং দাগে ০.১৩ একর জমি এক নম্বর বিবাদীর ভোগদখলে রয়েছে এবং তার নামে বিআরএসের চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়। বিআরএস ৩৬৯ নং খতিয়ানের বিআরএস ২৪৪/৮১০ নং দাগে ০.০৩ একর জমি জনক হাফেজ মোহাম্মদ রশিদ মোল্লার নামে চূড়ান্ত রেকর্ডভুক্ত বলে তদন্তে উল্লেখ রয়েছে। বিআরএস ৩৭০ নং খতিয়ান এবং ২৪৪/৮১০ নং দাগে ০.০৩ একর জমি ক্রয়সূত্রে দুই নম্বর বাদী মোহাম্মদ ফজলুর রহমানের নামে ভোগদখলে রয়েছে এবং তার নামে বিআরএসের চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়। অথচ সম্প্রতি ফজলুর রহমানের বিরুদ্ধে নতুন করে হয়রানি শুরু করেছে উক্ত চক্রটি।
এরই অংশ হিসেবে ঐ এলাকার সামছুর রহমানের কন্যা তাসলিমা খাতুন বাদী হয়ে আদালতে একটি ভূয়া মামলা দাখিল করেন (যার মামলা নাম্বার পি-১৪৭৫/২৬)। অপরদিকে উক্ত জমির সূত্র ধরে মীমাংসা করার ইঙ্গিত দিয়ে আরেক পক্ষ জাতপুর এলাকার গফুর মোড়লের পুত্র মোঃ আশরাফুল মোবাইল ফোনের মাধ্যমে ফজলুর রহমানের কাছে সাড়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
মোহাম্মদ ফজলুর রহমানের অভিযোগ, তাকে নতুন করে হয়রানি করার উদ্দেশ্যে একটি জমি-সংক্রান্ত মামলায় বা দাবিতে এমনভাবে তফসিলভুক্ত জমির বিবরণ উপস্থাপন করা হয়েছে, যার সঙ্গে তার প্রকৃত মালিকানাধীন ও ভোগদখলকৃত জমির সরাসরি কোনো সম্পর্ক নেই।
তার বক্তব্য অনুযায়ী, উক্ত তফসিলে তালা উপজেলার জাতপুর মৌজার সিএস খতিয়ান নং ৪০১, এসএ খতিয়ান নং ৩৩৮,দাগ নাম্বার ৪২০, ৪২২, জমি ০.০৩ ও ০.৬৪ বর্তমান খতিয়ান নাম্বার ৪৪০, ২৯৫, ৩৭০, ৩০৫, ৩৬৯ বর্তমান দাবিকৃত জমি . ৬৭ একরের মধ্যে দাবীকৃত ভূমি হচ্ছে ০.১০ একর । তফসিলে বর্তমান খতিয়ান নং ৪৪০, ২৯৫, ৩৭০, ৩০৫ ও ৩৬৯-এর পাশাপাশি বিভিন্ন বর্তমান দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন অংশের জমির পরিমাণ যথাক্রমে ০.০৩, ০.৪৫, ০.০৩, ০.১৩ ও ০.০৩ একর হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।
কিন্তু ফজলুর রহমানের দাবি, তার নিজস্ব ক্রয়সূত্রে প্রাপ্ত জমির পরিমাণ মাত্র ০.০৩ একর, যা বিআরএস খতিয়ান নং ৩৭০ এবং সংশ্লিষ্ট ৮১০ নং দাগে অবস্থিত।
তিনি প্রশ্ন তোলেন, নতুনভাবে যে জমি নিয়ে বিরোধ বা দাবি উত্থাপন করা হচ্ছে এবং যেখানে প্রায় ০.১০ একর জমি দাবি করা হচ্ছে, তার সঙ্গে তার ক্রয়সূত্রে প্রাপ্ত ০.০৩ একর জমির প্রকৃত সম্পর্ক কীভাবে স্থাপিত হয়।
ফজলুর রহমানের অভিযোগ, তার জমির পরিমাণ, খতিয়ান ও দাগ নম্বর স্পষ্টভাবে পৃথক হওয়া সত্ত্বেও তাকে ওই বিরোধে জড়ানো হচ্ছে। তার মতে, ভূমি রেকর্ড ও তফসিল যথাযথভাবে যাচাই করলে তার মালিকানাধীন জমির সঙ্গে বিবাদীপক্ষের নতুন দাবিকৃত জমির কোনো সরাসরি সম্পর্ক থাকার কথা নয়।
এদিকে ফজলুর রহমান অভিযোগ করেন, পূর্বে তার কাছে সাড়ে তিন লাখ টাকা দাবি করা হয়েছিল। তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন।
তার অভিযোগ, জমি-সংক্রান্ত বিভিন্ন দাবি, মামলা ও আপত্তির মাধ্যমে তাকে চাপের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি মনে করেন, তার কাছ থেকে দাবি করা অর্থ না পাওয়ার কারণেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন বিরোধে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, মোঃ আশরাফুল ও তার সহযোগীদের বিরুদ্ধে তার ওপর চাপ সৃষ্টি, নির্মাণকাজে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, এ ঘটনাকে কেন্দ্র করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ফজলুর রহমান জানান, আদালতের সিদ্ধান্ত পাওয়ার পর তিনি তার জমিতে দোকানঘর নির্মাণ ও সম্প্রসারণের কাজ শুরু করেন। কিন্তু কাজ শুরু করার সময় এবং জমি মাপজোকের সময় তাকে বাধা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তার দাবি, তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং তার ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এসব ঘটনার কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। তিনি একজন চাকরিজীবী এবং কর্মসূত্রে ঢাকায় বসবাস করেন। কিন্তু গ্রামের বাড়িতে গেলে তার জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় তিনি ভয়ের মধ্যে রয়েছেন এবং অনেক সময় নিজ এলাকায় আসতেও সাহস পান না বলে জানান।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে কিছু ব্যক্তি তার বিরুদ্ধে চাপ সৃষ্টি ও হয়রানির চেষ্টা করছেন। তবে তিনি কোনো রাজনৈতিক দল বা দলের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ না করে বলেন, কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করছেন বলে তার অভিযোগ। তিনি বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য উর্দ্ধতন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।