প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৯ নভেম্বর ২০২৬

কলারোয়ায় রূপালী ব্যাংকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কলারোয়ায় রূপালী ব্যাংকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
দেশ টাইমস- , কলারোয়া ডেস্ক

সাতক্ষীরার কলারোয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবে অংশগ্রহণকারীদের অবদানের কথা স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য ও আলোচনায় অংশ নেন ব্যাংকের সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কলারোয়া থানা জামে মসজিদের খতিব মাওলানা মুহা. আসাদুজ্জামান ফারুকী মোনাজাত পরিচালনা করেন।