কালিগঞ্জে ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ওউঊ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলেরু নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কালিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবীর।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কালিগঞ্জে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।