শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদনের বিষয়টি বর্তমানে গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে খবরটি তার নজরে এলেও আবেদনটির আইনি ভিত্তি ও সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং দণ্ডিত আসামি হিসেবে এমন আবেদনের আইনগত অধিকার তার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন।
এ সময় দণ্ডিত আসামিদের প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক আসামিদের নিজ দেশে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে পত্র পাঠানো হয়েছে। আইন অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে সাম্প্রতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পতিত শক্তি বিভিন্ন স্থাপনা ও যানবাহনে হামলা চালাচ্ছে। এসব ককটেল বিস্ফোরণ বা হামলার ঘটনায় পুলিশকে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে। ”।