ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ

ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে পাঁচ দিন আটকে রাখার পর মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে জাফায় তার বাড়িতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে তুলে নেয়। অভিযানের সময় শাদেহর দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয় এবং তার ব্যবহৃত ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য।
আটকের পর তাকে তেল আবিবের কাছে পেতাহ টিকভায় অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় রাখা হয়েছিল। তাকে মূলত বিদেশি এজেন্টের সাথে যোগাযোগের সন্দেহে আটক করা হয়েছিল বলে দাবি করে কর্তৃপক্ষ। আইনের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহর তথ্যানুযায়ী, শাদেহর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইসরায়েলের আরব ভোটারদের সমর্থন দেওয়ার জন্য বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণ করেছেন।
এই সাংবাদিককে আটকের মূল কারণ ছিল সংবাদমাধ্যম আল জাজিরায় বিশ্লেষক হিসেবে তার উপস্থিতি এবং আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে বিভিন্ন বিষয়ে কথা বলা।
শাদেহর আইনি পরামর্শদাতা ও আদালাহর মানবাধিকার আইনজীবী হাদিল আবু সালিহ জানান, প্রথম দিন থেকেই পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। শাদেহর সন্দেহের ভিত্তি ছিল কেবল কাতারে থাকাকালীন ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে একটি প্রকাশ্য কথোপকথন।
রোববার মুক্তির পর শাদেহ বলেন, তাকে আটকে রাখাটা কেবল ব্যক্তিগত আক্রমণের বিষয় নয়, বরং এটি পুরো আরব সমাজকে ভীতি প্রদর্শনের একটি রাজনৈতিক কৌশল। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের সত্যের পথে থাকার বিষয়টি আরও দৃঢ় করাই হবে এমন ঘটনার উপযুক্ত জবাব। তিনি সাংবাদিকতার কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। রোববার (৮ নভেম্বর) মুক্তির পর শাদেহ বলেছে ন, তাকে আটক করার ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখাতে নেওয়া রাজনৈতিক পদক্ষেপেরই অংশ ছিল। তিনি বলেন, আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো নিজেদের মধ্যে এই বিশ্বাস আরও দৃঢ় করা যে, আমরা সঠিক পথে আছি, আমাদের পথ সত্যের পথ।
আইনজীবী হাদিল আবু সালিহ মন্তব্য করেন যে, শাদেহ যেসব বিষয়ে কথা বলেছেন, তা ইসরায়েলি গণমাধ্যমেও নিয়মিত আলোচিত হয়। তবে তিনি ফিলিস্তিনি হওয়ার কারণে সেই একই আলোচনাকে এখন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি রাষ্ট্রব্যবস্থা ফিলিস্তিনিদের রাজনৈতিক বিশ্লেষণ ও বাস্তবতাকে অপরাধ হিসেবে দেখার চেষ্টা করছে এবং শাদেহকে সাংবাদিকের বদলে রাজনৈতিক পরামর্শক হিসেবে প্রচার করার কৌশল নিয়েছে।