প্রিন্ট এর তারিখ : ৬ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৬ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

, জাতীয় ডেস্ক
খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি টমটম অটোরিকশা পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই ঘটনায় তাদের প্রায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, স্থাপনাগুলো কাঠ ও টিনের হওয়ায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। পানির তীব্র সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেন।