ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে এক মৎস্য ঘেরে প্রায় ৫ লক্ষ টাকার মাছ মরে সাবাড় হয়ে গেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ পচে ঘেরের পানি দূগন্ধ যুক্ত হয়ে পড়েছে।
গত বুধবার (০৪ নভেম্বর ) রাতে উপজেলার টিয়া বুনিয়া বিলের একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগ ও ক্ষতিগ্রস্ত ঘের মালিক উত্তর বেতকাশি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আঃ মালেকের সাথে কথা বলে জানা যায় কোমলপুর এলাকার জমির মালিক আলমগীর সরদারের নিকট থেকে ৯ বিঘা জমি হারিতে নিয়ে ৪/৫ বছর যাবত মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে।যেখানে গলদা, বাগদা,রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি বিষ প্রয়োগের ফলে ঘেরে থাকা মরে সাবাড় হয়ে গেছে। যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এ ঘটনায় পথে বসতে হবে এমনটি উল্লেখ করে তিনি অভিযোগ করে বলেন পাশের এক ঘের মালিকের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।তারই জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।