প্রিন্ট এর তারিখ : ৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৪ নভেম্বর ২০২৬
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

, বিএনপি ডেস্ক
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বুধবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সফররত প্রতিনিধিদলটিকে সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। তিন দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান সিপিসির এই প্রভাবশালী নেতা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং আব্দুস সালাম আজাদ।