প্রিন্ট এর তারিখ : ৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৩ নভেম্বর ২০২৬

তালায় ডেইরি ব্যবসায়ীকে ধা রা লো অ স্ত্র দিয়ে কু পি য়ে জ খ ম, ২৭ হাজার টাকা ছি ন তা ই য়ে র অ ভি যো গ

তালায় ডেইরি ব্যবসায়ীকে ধা রা লো অ স্ত্র দিয়ে কু পি য়ে জ খ ম, ২৭ হাজার টাকা ছি ন তা ই য়ে র অ ভি যো গ
দেশ টাইমস- ,  সারাদেশ ডেস্ক

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিবেদক:

সাতক্ষীরার তালা বাজারের সাতক্ষীরা ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক রবীন ঘোষ (৫৫)-কে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে  ও পিটিয়ে জখম করে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী  আকঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রবীন ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

আহত রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষ জানান, অভিযুক্ত লিটন শেখ (২২) একই গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।  সোমবার সন্ধ্যায় তাঁর বাবার সঙ্গে লিটনের সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় তাঁর বাবার পথরোধ করেন লিটন।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তাঁর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত লিটন শেখ একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলীম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।