প্রিন্ট এর তারিখ : ৫ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৩ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় জলদস্যুর বাড়ি থেকে দেশীয় পাইপগান উদ্ধার

ডুমুরিয়ায় জলদস্যুর বাড়ি থেকে দেশীয় পাইপগান উদ্ধার
দেশ টাইমস- ,  সারাদেশ ডেস্ক

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে  জলদস্যু মোঃ আব্দুর রহমান শেখ (৩৬) এর বাড়ি থেকে দেশীয় তৈরি একাটি আগ্নেয় অস্ত্র একটি পাইপগান উদ্ধার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার জলদস্যু মোঃ আব্দুর রহমান শেখ (৩৬)এর বাড়িতে অভিযান চালায়। এসময় বাথরুমের একটি কক্ষের মধ্যে লুকিয়ে রাখা দেশী তৈরি একটি আগ্নেয় অস্ত্র পাইপগান উদ্ধার করা হয়। সে ডুমুরিয়া থানাধীন রামকৃষ্ণপুর এলাকার মোঃ রেজাউল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন,অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জলদস্যুর বাড়ি থেকে পরিতাক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। যাহা উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্রটি তালিকা মুলে জব্দ তালিকা তৈরি করা হয়েছে।