প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৩ নভেম্বর ২০২৬

সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
, জাতীয় ডেস্ক

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।