প্রিন্ট এর তারিখ : ৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২ নভেম্বর ২০২৬

রিজভী: স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা

রিজভী: স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা
, রাজনীতি ডেস্ক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচনের কৌশল জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবেন। যার জেতার সম্ভাবনা বেশি এবং যিনি এলাকায় জনপ্রিয় ও গ্রহণযোগ্য, তাকেই মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যাতা বিবেচনা করা হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণার পর দলীয় কার্যক্রমও সেই অনুযায়ী এগোবে।

সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন রুহুল কবীর রিজভী। তিনি দাবি করেন, পরাজিত রাজনৈতিক শক্তি প্রতিবেশী দেশ থেকে উসকানি দিয়ে শ্রমিকদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন। এ আন্দোলনে দলটির নেতাকর্মীরা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন।

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রিজভী। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় কেন নতুন করে বিপ্লবের কথা বলা হচ্ছে, তা তার বোধগম্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যেকোনো সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে করা সম্ভব, সেখানে রাজপথে লংমার্চ করে মানুষকে উসকানি দেওয়া কোনোভাবেই কাম্য নয়। জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একটি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৮ মাসের মধ্যে আবার বিপ্লবের কথা কেন বলা হচ্ছে, তা বোধগম্য নয়।

জামায়াতের অতীত ভূমিকার সমালোচনা করে রিজভী আরও বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে প্রকাশ্যে গণতন্ত্রের জন্য আন্দোলন করে রক্ত দিয়েছে। অথচ জামায়াত গোপনে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে মিলে কর্মকাণ্ড চালিয়েছে। এ কারণে তিনি তাদেরকে ‘গুপ্ত সংগঠন’ হিসেবে অভিহিত করেন। এসব পরিস্থিতি মোকাবিলা করে সরকার দেশে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।