৬ ফেব্রুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন

আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অনলাইন নিবন্ধন কার্যক্রম রবিবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ রবিবার বিকেল ৫টায় তার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনলাইন পোর্টালটির উদ্বোধন করেন। সমাবর্তন নিবন্ধন, পরিচয়পত্র তৈরি ও বিতরণের মতো জটিল প্রক্রিয়াগুলোকে সহজতর ও সুশৃঙ্খল করতেই এই আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। সংশ্লিষ্ট উপকমিটির সদস্যরা গত ৭ অক্টোবর এই পোর্টাল তৈরির কাজ শুরু করেছিলেন এবং টানা ২৫ দিনের প্রচেষ্টায় ১ নভেম্বর তা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর বিষয়টি বর্তমানে সক্রিয় বিবেচনায় রয়েছে। যদি পরবর্তীতে ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তবে যেসব শিক্ষার্থী ইতিমধ্যে উচ্চমূল্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত প্রদান করা হবে।