My Blog
প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন
, জাতীয় ডেস্ক

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর পরে উড্ডয়ন করে।

এ ঘটনার প্রকৃত কারণ ও কারিগরি ত্রুটির ধরন উদ্ঘাটনের পাশাপাশি সার্বিক বিষয় পর্যালোচনার জন্য কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। ৩০ অক্টোবর, শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া ব্যবস্থাপক (আইনবিষয়ক) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ফ্লাইট বিলম্বের কারণ, যাত্রীদের ভোগান্তি এবং প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে ওই ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে পাঁচ ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাপানের স্থানীয় টেকনিশিয়ান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম যৌথ প্রচেষ্টায় ত্রুটি সারিয়ে তোলার পর উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হয়। মেরামতের কাজ শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটি পুশব্যাক করে এবং ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।