তাহসিফ সাউরি রহস্য: উদ্ধার হলো নিখোঁজ কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেল

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মৃত্যুর ঘটনার তদন্তে বড় অগ্রগতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এটি তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল। তিনি জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের একজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরবর্তীতে তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দীপকে বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পিবিআই প্রধান জানান, দীপকে জিজ্ঞাসাবাদের পর তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তদন্তের গোপনীয়তা বজায় রাখতে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছে না সংস্থাটি। প্রাপ্ত সব তথ্য ও সাক্ষ্যপ্রমাণ যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পিবিআই।