ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের জয়

মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলার চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে ২১ অক্টোবর ভৈরব পৌর স্টেডিয়ামে আয়োজন করা হয় ‘মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’। ভৈরব বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নেয় লাল ও সবুজ দল। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সাথে মিল রেখে দল দুটির নাম ও জার্সি নির্ধারণ করা হয়। ম্যাচে সবুজ দলকে ৫–২ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে লাল দল।
ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে দুই দল ২–২ গোলের সমতায় থেকে বিরতিতে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে লাল দল আক্রমণাত্মক কৌশলে খেলা পরিচালনা করে ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ পর্যন্ত ৫–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। লাল দলের রাইট উইঙ্গার হান্নান আহমেদ ম্যাচে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যাচ চলাকালীন লাল দলকে দুটি লাল কার্ডের এবং সবুজ দলের একজনকে একটি হলুদ কার্ডের মোকাবিলা করতে হয়েছে। প্রায় শতাধিক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ২–২ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় তারা। ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করে। মাঠে প্রায় শতাধিক দর্শকের উপস্থিতি খেলাটিতে বাড়তি প্রাণ সঞ্চার করে।
খেলা শেষে নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা বলেন, বর্তমান সময়ে সমাজ ও দেশের জন্য মাদক একটি অদৃশ্য মহামারি, যা একটি প্রজন্মকে ধ্বংস করতে পারে। তিনি তরুণদের অবসর সময়ে খেলার মাঠে সক্রিয় থাকা ও ভালো সঙ্গ বেছে নেওয়ার আহ্বান জানান। ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি প্রিয়াঙ্কা খেলার চমৎকার পরিবেশের প্রশংসা করে জানান, প্রথমার্ধের টান টান উত্তেজনা উপভোগ্য ছিল।
ম্যাচের ছবি তুলেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, সংস্কৃতি সম্পাদক মোশাররফ রাব্বি এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদসহ অন্যান্য সদস্যরা। এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে চায় ভৈরব বন্ধুসভা। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক।