My Blog
প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের আগেই ইরানি হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা

যুক্তরাষ্ট্রের আগেই ইরানি হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা
, আন্তর্জাতিক ডেস্ক

৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়ের জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা বিবেচনা করছেন। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ওয়াশিংটনের সেই সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে তেহরান আগেই আগাম হামলা চালিয়ে বসতে পারে।

ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসি’র নির্বাহী পরিচালক জনাথন শ্যানজারের মতে, যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন বলে নিশ্চিত হলে ইরানি নেতারা আগেভাগেই আক্রমণ করার কৌশল গ্রহণ করতে পারেন। শ্যানজারের প্রশ্ন, যদি নিজেরাই প্রথম আক্রমণের মাধ্যমে কৌশলগত সুবিধা পাওয়ার সুযোগ থাকে, তবে তেহরান কেন নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করবে?

এদিকে ইরানে সামরিক অভিযানের বিষয়টি মার্কিন রিপাবলিকান দলের প্রার্থীদের জন্য বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধিতে মার্কিন ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ প্রক্রিয়ায় মার্কিন করদাতাদের মোট ৪৭১০ কোটি ডলার খরচ হয়েছে। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪৭১০ কোটি ডলারে।