My Blog
প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

হাসিনা বিদায়ের আগেই মুহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের পরিকল্পনা!

হাসিনা বিদায়ের আগেই মুহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের পরিকল্পনা!
, বাংলাদেশ ডেস্ক

জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার সরকারের বিদায় এবং ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘটনাপ্রবাহ কি আগে থেকেই পরিকল্পিত ছিল? ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার দল আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই এমন অভিযোগ তোলা হয়েছে। এবার সেই দাবির বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার অনেক আগেই ড. মুহাম্মদ ইউনুসের দায়িত্ব নেওয়ার প্রক্রিয়াটি অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ঘটনা পরম্পরা কি পূর্ব পরিকল্পিত।

এই বিষয়ে মুখ খুলেছেন ড. ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকারী ছাত্রদলের সঙ্গে ড. ইউনুসের যোগাযোগের জন্য একজন “সেতু-নির্মাতা”র প্রয়োজন ছিল। সেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করতে এগিয়ে এসেছিলেন এএফপি-র ফ্যাক্ট-চেক বিভাগের সম্পাদক কদরুদ্দীন শিশির। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইনে প্রকাশিত খবরে এই তথ্য দিয়ে বলা হয়, বুধবার একটি ফেসবুক পোস্টে গোটা বিষয়টি খোলসা করেছেন ইউনুস আমলের সংবাদ সচিব (প্রেস সচিব) হিসাবে কাজ করা শফিকুল আলম।

শফিকুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেন যে, এএফপি-র ঢাকা ব্যুরোতে তার ডেস্কের পাশেই বসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজটি করেছিলেন কদরুদ্দীন শিশির। বিষয়টি সম্পর্কে তখন হাতেগোনা কয়েকজন মাত্র জানতেন। মূলত ছাত্রনেতাদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ স্থাপন এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার সূত্রপাত করার কঠিন কাজটি শিশিরই সম্পন্ন করেছিলেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ-অভ্যুত্থানে রূপ নেয়। যদিও এখন এমন নানা তথ্য সামনে আসছে, যা থেকে অনেকের ধারণা, হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন আসলে পরিকল্পিত কোনো রাজনৈতিক পরিবর্তনের অংশ ছিল কি না। শফিকুল আলমের এই নতুন disclosures বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।