My Blog
প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মাতারবাড়ি সমুদ্রবন্দর নিয়ে আপস নয়: ডা. শফিকুর রহমান

মাতারবাড়ি সমুদ্রবন্দর নিয়ে আপস নয়: ডা. শফিকুর রহমান
, জাতীয় ডেস্ক

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্পকে কেন্দ্র করে জাতীয় স্বার্থ এবং ভৌগোলিক সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জনগণ কখনোই মেনে নেবে না। এ বিষয়ে সরকারকে সবকিছু জনগণের সামনে পরিষ্কার করতে হবে। অতীতে ট্রানজিট বা করিডোরের মতো বিভিন্ন উদ্যোগ থেকে বাংলাদেশ কোনো কার্যকর সুফল পায়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাপান, চীন কিংবা অন্য যেকোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টিই সর্বোচ্চ অগ্রাধিকার পেতে হবে। দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারের এবং এ ক্ষেত্রে কোনো ধরণের ব্যর্থতা বা আপসকামিতা জনগণ প্রত্যাশা করে না।