My Blog
প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু
, বাংলাদেশ ডেস্ক

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার দুপুরে ‘অনিয়মিত ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধ এবং সাব-এজেন্টের জবাবদিহি নিশ্চিতকরণ’ শীর্ষক এক অভিবাসন সংলাপে তিনি এ তথ্য জানান। উইটনেস ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে এসব সেন্টারে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার পরপরই নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার উদ্দেশে কর্মীরা যাত্রা শুরু করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।