ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত তার স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিনিধিরা বীরশ্রেষ্ঠের প্রতি শ্রদ্ধা জানান। বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের অবদানের ওপর আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল এবং বাসদ জেলা আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্মরণসভার আনুষ্ঠানিকতা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ এই বীর সন্তানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে যুদ্ধাহত ও প্রয়াত সব বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান।