My Blog
প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান
, বাংলাদেশ ডেস্ক

জাপানের বিখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন করে বিনিয়োগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতগুলোতে ফাস্ট রিটেইলিংকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এক্ষেত্রে জমির প্রাপ্যতা নিশ্চিত করা, বিনিয়োগের দ্রুত অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যের উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া জোরদার করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত প্রতিনিধিরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী এসময় ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। অন্যদিকে, ফাস্ট রিটেইলিংয়ের পক্ষে কোম্পানির পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই আলোচনায় অংশ নেন।