মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছাত্রনেতার মায়ের অসুস্থতায় পাশে দাড়াল উপজেলা ছাত্রদল

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৫০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা সরকারী কলেজের সাবেক সদস্য সচীব জি,এম ফারুকের অসুস্থ মাকে দেখতে গেলেন তালা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে জি,এম ফারুকের মা বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এখবর পেয়ে তালা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে জি,এম ফারুকের অসুস্থ মাকে তার গ্রামের বাড়ী আটারই দেখতে যান।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদ, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান সাগর, নুরুল ইসলাম মন্টু, ফারুক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রিজভী, ছাত্রনেতা ইয়াছিন, মারুফ, মনিরুজ্জামান, আবুল হাসান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা জি,এম ফারুকের মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং তার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!