বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সুরত আলী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ১০৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সুরত আলী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সুরত আলী বলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী ৯ জুলাই বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ করেন। যাহা চলমান ম্যানেজিং কমিটির দাতা সদস্য ব্যতিত অন্য সদস্যদের এবং প্রকৃত অভিভাবকগনের অবহিত করেননি।

প্রধান শিক্ষকের বাড়ি শ্যামনগর উপজেলায় হওয়ায় সেখান থেকে কিছু লোকজন নিয়ে ভীড় করান এবং করোনাকালীন সময়ের সামাজিক দুরত্ব না মেনে সমাবেশ করেন। প্রধান শিক্ষক স্কুলের সহকারী গ্রন্থগারিক মোশারাফ হোসেনকে গত ২৪/০৯/২০২০ তারিখের নিয়োগপত্র প্রদানের পুর্বে নিয়োগপত্র আটকে রেখে সভাপতির দোহাই দিয়ে দশলক্ষ পঞ্চাশ হাজার টাকা উৎকোচ গ্রহন করেন। যাহার মধ্যে গত ৯ জুলাই২০২০ তারিখে প্রধান শিক্ষক নিজেই ছয়লক্ষ টাকা গ্রহন করেছেন মর্মে স্বীকার করেন।

যাহা বিভিন্ন অনলাইনে ও পত্রিকায় প্রকাশ হয়েছে। প্রকৃত অর্থে সত্য ঘটনা আড়াল করতে উদ্দেশ্যমুলক ভাবে সমাবেশ ঘটান। তাছাড়া চলমান ম্যানেজিং কমিটির সভাপতি ছায়িদুর রহমান সহকারী গ্রন্থগারীক নিয়োগকালীন কমিটিতে ছিলেন না।

তার বিরুদ্ধে কাল্পনিক খবর প্রকাশ করে হেয় করা হয়েছে। অপরদিকে গ্রন্থগারিক নিয়োগকালীন সময়ের সভাপতি আলহাজ্ব জি এম সুরত আলীর বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের কথাবলে প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই, অপপ্রচার মাত্র।

মেম্বর সুজন পরিকল্পিতভাবে মানুষকে বিপাকে ফেলে স্বার্থ হাছিলের লক্ষ্যে হীন কাজ করে চলেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিদ্যালয়ের পড়া লেখার মানসহ সার্বিক পরিবেশ রক্ষার জন্য সংশ্লীষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চলমান ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মেম্বর এস এম ছায়িদুর রহমান, অভিভাবক সদস্য ফজলুর রহমান, অভিভাবক সদস্য ডাঃ এস এম আব্দুর রশিদ, অভিভাবক সদস্য তরুন কুমার মল্লিক, সহকারী গ্রন্থগারিক মোশারাফ হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!