বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

সাতক্ষীরায় পাটকল চালু করা ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৮১ বার পড়া হয়েছে

দেশব্যাপি বন্ধ ঘোষণা করা পাটকল চালু ও সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর এ কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা শ্রমিক আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্যে দেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহসভাপতি আবুল হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, পৌর শাখার সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, সুধাংশু শেখর সরকার, প্রভাষক ইদ্রিস আলী, ওয়ার্কার্স পার্টির নেতা প্রকৌশলী আবিদুর রহমান, মকবুল হোসেন, শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কারখানা লোকসান যাওয়ার কথা বলে সম্প্রতি দেশব্যাপি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সরকারিভাবে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। তাছাড়া কাজ হারিয়ে অধিকাংশ শ্রমিক কিভাবে সংসার চালাবেন তা ঠিক করতে পারছেন না। তাই সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজন ভর্তুকি দিয়েও পাটকল বাঁচিয় রাখতে হবে।

বক্তারা আরা বলেন, করোনা পরিস্থিতি সাতক্ষীরায় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাতক্ষীরায় পিসিআর ল্যাব না থাকায় নমুনা টেষ্ট রিপোর্ট পেতে যথেষ্ট দেরী হচ্ছে। এ কারণ অনেক রিপোর্ট পাওয়ার আগেই মারা যাচ্ছেন। ফলে তার দারা অনেকেই সংক্রামিত হচ্ছেন। এ ছাড়া প্রতিদিন সাতক্ষীরায় শতাধিক নমুনা সংগৃহীত হলেও যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা খুলনা পিসিআর ল্যাব এ ৩০ টির বেশী নমুনা নেওয়া হচ্ছে না। ফলে অনেক রিপোর্ট জমে থাকায় সাতক্ষীরাবাসীর দুর্ভোগের শেষ নেই। এ সমস্যা সমধান অতি শীঘ্রই সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপন করতে হবে। একজন্য বর্তমান সরকারর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!