বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

যুক্তরাজ্যের মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের মিনহা ফাউন্ডেশন দৈনিক আজকের সাতক্ষীরার ব্যবস্থাপনায় শনিবার বেলা ১২টায় খাদ্য বস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় ৫০টি পরিবারে মরধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সাতক্ষীলা শিশু হাসপাতাল চত্তরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জি, এম, নূর ইসলাম সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ও ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন, দৈনিক যুগের বার্তার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, বার্তা সম্পাদক গাজী সাহাজান, মফস্বল সম্পাদক তুহিন হোসেন, নিজস্ব প্রতিবেদক খাঁন নাজমুল হুসাইন ও আব্দুল মান্নান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক আজকের সাতক্ষীরার সহ বার্তা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মোঃ মাছুদুর জামান সুমন।

যুক্তরাজ্যের মিনহা ফাউন্ডেশনের (রেজিষ্ট্রেশন নং ১২৬৯৪০২১) অর্থায়নে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি মুসুরের ডাল ও ১ কেজি পেয়াজ দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!