শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যায় আরো এক আসামী গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যা মামলায় তার খায়া যাওয়া ইজিবাইকসহ আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল উপজেলার গাজীরহাট এলাকা থেকে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর নাম রমজান আলী (৪০)। তিনি কালিগঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে।

গ্রেফতারকৃত রমজান আলীর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কামটা গ্রামের কৌশিক সেন গুপ্তের পুকুর থেকে ও হাঁসড়াতলা সমাধিস্থলের পাশের একটি বাগান থেকে পাট পাট ছাড়ানো অবস্থায় নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

এর আগে গত ২ জুলাই ২০২০ ইং তারিখ বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের আদালতে নিহত ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রাবেয়া খাতুন ও তার প্রেমিক উপজেলার কামটা গ্রামের ওহাব সরদারের ছেলে সাইদুর রহমান রাজু পৃথক পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

জবানবন্দীতে কেন, কি কারনে, কোথায় ও কিভাবে মনিরুলকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে তার বর্ননা দেন। মনিরুলের স্ত্রী রাবেয়ার সাথে রাজুর অবৈধ সম্পর্কের জেরে তারা উভয়ে পরিকল্পনা করে তাকে হত্যা করেছে বলে আদালতে তারা জানান।

উল্লেখ্য, গত ২৫ জুন ২০২০ ইং তারিখ সাংসারিক বিরোধে মনিরুল তার স্ত্রী রাবেয়াকে মারপিট করলে ওই দিন রাতে রাবেয়া ও তার প্রেমিক সাইদুর রহমান রাজু এবং রমজান নামের একজনসহ তিন জন মিলে পরিকল্পিতভাবে মনিরুলকে হত্যা করে বলে রাবেয়া ও রাজু গত ২ জুলাই আদালতে স্বীকোরাক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর শুক্রবার সকালে এ মামলার অপর আসামী রমজানকে নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ গ্রেফতার করে পুলিশ।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জ্বল কুমার মিত্র জানান, মনিরুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ রমজানকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!