সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে সাতক্ষীরাতে পেট্রোল পাম্প পরিদর্শনে গেলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক তালার মাছিয়াড়ায় ভিলেজ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত কোটালীপাড়ায় পানিতে ডু বে শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত  দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি

কোটালীপাড়ায় পানিতে ডু বে শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহিম শাহ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই যেন বিষাদে পরিণত হয়েছে। 

রোববার (২২ মার্চ ‘২৬) দুপুরে উপজেলার কাশাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম শাহ সোনাটিয়া গ্রামের সাদ্দাম শাহ’র ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে সাদ্দাম শাহ’র বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ষটঞসময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ মাহিমকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুরে শিশুটিকে দেখতে পান তার বাবা সাদ্দাম শাহ। পরে তাকে উদ্ধার করে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রতিবেশী সজিব খলিফা জানান, “খুব দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।” 

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ যেন মুহূর্তেই পরিণত হয়েছে বেদনাময় স্মৃতিতে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!