শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত  দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন

গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক এবং অনুকূলে থাকলে ইনশাআল্লাহ ঈদুল ফিতর-২০২৬ এর প্রথম জামাত পূর্বনির্ধারিত সকাল ৮ টায় পৌর ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসকের ভেরিফাইড ফেসবুক আইডিতেও বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও গত দুই দিন বজ্রসহ ব্যাপক ঝড়- বৃষ্টি হওয়ায় গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে পৌর ঈদগাহ মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়। এর ফলে পূর্ব নির্ধারিত ঈদের জামাত সেখানে অনুষ্ঠানের বিষয়ে খানিকটা অনিশ্চয়তা দেখা দেয়। পরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান, জেলা পুলিশ সুপার হাবীবুল্লাহ, পৌর প্রশাসক এস এম তারেক সুলতান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় পৌর ঈদগাহ মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। পরে উক্ত ঈদগাহ মাঠে ঈদের প্রধান ও প্রথম জামাত পূর্ব নির্ধারিত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে বলে যাবতীয় প্রস্তুতি পুনরায় সম্পন্ন করার নির্দেশ দেন। যদিও বা এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলা প্রশাসকের ভেরিফাইড আইডি থেকে বিস্তারিত উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। আইডিতে শেয়ার করা পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো…..।

সম্মানিত সুধী
ঈদ মোবারক।

আগামীকাল গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮.০০ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮:২০ টায় থানা পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এবং তৃতীয় জামাত সকাল ৮:৪০ টায় ছালেহা কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮:০০ টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ ও কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে এবং সকাল ৮:৩০ হতে ৯:০০ ঘটিকায় অন্যান্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিগত বছরের ন্যায় গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

ধন্যবাদ।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!