বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আজ প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফরের ১০৭তম জন্মদিন। তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম সৈয়দ আল-হাশেমী আবু জাফর মুহাম্মদ বখ্ত সিকান্দার। তাঁর পিতা সৈয়দ মঈনুদ্দীন হাশেম পেশায় কৃষক ও ব্যবসায়ী ছিলেন।

তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করার পর তিনি কলকাতার রিপন কলেজে (বর্তমানে সুরেন্দ্রনাথ আইন কলেজ) অধ্যয়ন করেন। ১৯৪১ সালে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম–এর ‘নবযুগ’ পত্রিকায় যোগ দেন। পরবর্তীতে তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত–এও কাজ করেন।

‘আমাদের সংগ্রাম চলবেই’ তাঁর রচিত একটি বিখ্যাত গান, যা মানুষের মধ্যে সংগ্রামী চেতনা জাগিয়ে তোলে। দেশবিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন এবং পঞ্চাশের দশকে রেডিও পাকিস্তানের শিল্পী হিসেবে কাজ করেন।

একজন সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতির পাশাপাশি সাহিত্য সম্পাদক হিসেবে তিনি আরও বেশি সমাদৃত ছিলেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল বাংলা সাহিত্যাঙ্গনে বিশেষ ভূমিকা রাখে। ১৯৫৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি এ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে পূর্ব বাংলার সাহিত্য আন্দোলনে নতুন গতি সঞ্চার করেন।

এই পত্রিকায় ষাটের দশকের খ্যাতিমান কবি-লেখকদের লেখা প্রকাশিত হতো। নতুন প্রতিভা আবিষ্কার, যত্নশীল সম্পাদনা এবং উন্নত মুদ্রণমানের জন্য ‘সমকাল’ হয়ে উঠেছিল লেখকদের স্বপ্নের একটি সাহিত্যপত্র। তাঁর নিজেরও বহু লেখা এখানে প্রকাশিত হয়, যার মধ্যে ‘বাংলা ছাড়ো’ কবিতাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

১৯৭৫ সালের ৫ আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন এবং বনানী কবরস্থানে দাফন করা হয়। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার (নাটক) এবং ১৯৮৪ সালে (মরণোত্তর) একুশে পদক লাভ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!