বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে একই সঙ্গে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন ধরে তারা একই বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার (১৮ মার্চ ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব তথ্য জানান গোবিপ্রবি উপাচার্য।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী প্রফেসর ড. মামুন ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। বন্ধু ও সহকর্মী হিসেবে মামুনকে কাছ থেকে দেখেছি, তিনি দক্ষ ও দূরদর্শী শিক্ষাবিদ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাকে সহযোগিতা করবে।

অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মনে করেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউজিসি অনেক গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!