
সাতক্ষীরায় ‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ’-এর জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা মটর পার্টস টায়ার টিউব ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল মাতব্বার, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী এবং ১২৭৫ ভি.আইপি শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরার সভাপতি মো. বকুল মোড়ল। এছাড়াও খুলনা জেলা কমিটির সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক সুমন কাজী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ফরায়েজি এবং বাগেরহাট শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
পরিচিতি সভায় মো. মনিরুজ্জামান বাবুকে সভাপতি এবং মো. আশরাফুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় নবগঠিত কমিটির সদস্যরা কেন্দ্রীয় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে ইফতার মাহফিল শেষে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাত মোল্যা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।