বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী

গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ ‘২৬) সকালে কোটালীপাড়া উপজেলার চিশতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ। গ্রেপ্তারকৃত বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদার কোটালীপাড়া উপজেলার এস্কেন্দার হাওলাদারের ছেলে। ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, দুদকে একটি মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই ভিত্তিতে আজ বুধবার সকালে চিশতী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণের পর বিচারিক আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী হিসাবে যোগদান করে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তার সম্পদের হিসাব জমা দেন। পরবর্তীতে তিনি ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের হিসাব দাখিল করেন। সম্পদ বিবরণীতে তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগ দখল করছেন বলে জানান। তবে দুদক অনুসন্ধান চালিয়ে ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের খোঁজ পায়। তথ্য বিবরনীতে দিদারুল ইসলাম হাওলাদার জ্ঞাত আয়বহির্ভূত ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদ গোপন করে। যা মিথ্যা তথ্য প্রদান করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।

এ ঘটনায় ২০০২৪ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি মামলা দায়ের করেন, মামলা নং-০৭, ০৮-১০-২০২৪)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!