কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল
✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
প্রকাশের সময় :
বুধবার, ১৮ মার্চ, ২০২৬
৪০
বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাতক্ষীরা -২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও মুহাদ্দিস রবিউল বাসারকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ‘২৬) বিকাল ৪টায় কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার’র সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য মাওলানা আব্দুল কাদের, মাসুম খান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাষ্টার মনিরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মোজাহিদুল আলম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।